ভিয়েনা ১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

দেশে বন্যায় পাঁচ দিনে ৩৬ জনের প্রাণহানি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
  • ৬৮ সময় দেখুন

ঢাকা: গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি অব্যাহতভাবে খারাপের দিকে যাচ্ছে। বন্যার পানিতে ভেসে গেছে মানুষ। পানিতে ডুবে মারা গেছেন অনেকে। এ ছাড়া ডায়রিয়া, সর্প দংশন ও আঘাতজনিত কারণেও প্রাণ হারিয়েছেন অনেকে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বন্যায় এ পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে পাঁচ দিনে পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন প্রায় তিন হাজার মানুষ।

‌মঙ্গলবার বিকেলে সারা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ দিনের (১৭ মে থেকে ২১ জুন পর্যন্ত) বন্যায় সিলেট বিভাগে সব থেকে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এই বিভাগে মারা গেছে ১৮ জন। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ১৫ জন ও রংপুর বিভাগে তিন জন মারা গেছে।

মৃত ৩৬ জনের মধ্যে বন্যার পানিতে ডুবে ১৭ জন, বজ্রপাতে ১২ জন, সাপের কামড়ে একজন এবং অন্যান্য কারণে ছয়জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে পানিবাহিত বিভিন্ন রোগে দুই হাজার ৯৩৪ জন আক্রান্ত হয়েছে।

তবে, আশার কথা শুনিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। কেন্দ্র বলছে—আগামী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজরে বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। তবে, কিশোরগঞ্জসহ কয়েকটি এলাকায় অবনতির আশঙ্কা রয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে বন্যায় পাঁচ দিনে ৩৬ জনের প্রাণহানি

আপডেটের সময় ০৫:৩৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২