ভিয়েনা ০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

ইভিএম নিয়ে মতবিনিময়, ইসিতে যায়নি বিএনপি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
  • ৪৩ সময় দেখুন

ঢাকা: আগামী সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করবে কি না, সে সিদ্ধান্ত নিতে মেশিনটি যাচাই করছে নির্বাচন কমিশন (ইসি)। এ যাচাইয়ে ইসির নিবন্ধিত ৩৯ রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার দ্বিতীয় দফায় ১৩টি দলকে ডাকা হয়েছিল। যেখানে সাড়া দেয়নি বিএনপিসহ পাঁচ রাজনৈদিক দল। বাকি আট দল নিয়ে সভা করছে কমিশন।

দ্বিতীয় দফায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলকে আমন্ত্রণ জানানো হলেও দলগুলো সভায় অংশ নেয়নি।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিকেল তিনটায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে সভাটি শুরু হয়।

এদিকে, ইভিএম যাচাইয়ের প্রথম সভায় ১৩ দলকে টেকনিক্যাল পারসনসহ আমন্ত্রণ জানানো হলেও সে অনুষ্ঠানে ১০টি রাজনৈতিক দল অংশ নেয়। তবে তাঁদের সঙ্গে কোনো টেকনিক্যাল পারসন ছিল না।

সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), বেগম রাশিদা সুলতানা, মো. আলমগীর, ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ ইসিরি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা আমাদের দিক থেকে শতভাগ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। আামার মনে হয় না আজ্ঞাবহ হয়ে, সরকারের আজ্ঞাবহ হয়ে কেউ ওই কাজটা (কারচুপি) করতে যাবে। অন্য কোনোভাবে সম্ভব কি-না, তবে আমাদের দ্বারা, আমরা যারা কমিশনের সদস্য আছি, সরকারও চাইবে না আমরা আজ্ঞাবহ হয়ে কাজ করি।

তিনি বলেন, আমার চারপাশে যারা আছেন, তাদের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ নেই। আপনারা, রাজনৈতিক দল, সরকার, সরকারি দল; আপনারাই কি শতভাগ অনেস্ট থাকবেন? ভোটকেন্দ্রে কীভাবে ব্যালটে সিল মারা হয় সেই অভিজ্ঞতা আমার আছে। এটা কিন্তু আপনারাও বন্ধ করতে পারেননি। এক্ষেত্রে যদি ইভিএম ব্যবহার করা যায়, আমি ইভিএম বিশেষজ্ঞ না, কিন্তু এ পর্যন্ত যতটুকু দেখেছি, এখানে কিন্তু ইতিবাচক দিক অনেক বেশি।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইভিএম নিয়ে মতবিনিময়, ইসিতে যায়নি বিএনপি

আপডেটের সময় ০৫:৩৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২