ভিয়েনা ০৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

আ’লীগ নেতাকে শেখ হাসিনার সিদ্ধান্তে অটুট থাকতে হবে – আ. ফ. ম. বাহাউদ্দিন নাসিম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
  • ১০৭ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ আ. ফ. ম. বাহাউদ্দিন নাসিম বলেছেন, ‘আ’লীগের প্রতিটি নেতাকে শেখ হাসিনার সিদ্ধান্তে অটুট থাকতে হবে। সবাই একত্রিত থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সহযোগীতা করতে হবে। নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে দলকে আরো সংগঠিত করতে হবে। নারী-পুরুষ এবং প্রতিটি ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে ভালোবাসি’।

আজ শনিবার (১৮ জুন) দুপুরে পিরোজপুরে স্বরূপকাঠী সরকারী কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ‘আজকে নিজ অর্থায়নে নির্মিত পদ্মা সেতু উদ্বোধনের পথে। সেটাকে নিয়েও আজ ষড়যন্ত্র হচ্ছে। এই সেতুর মাধ্যমে বহু মানুষের ভোগান্তির অবসান হবে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকলকে নিয়ে এগিয়ে যাবো’।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি   এ. কে. এম. এ. আউয়াল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম. এ. হাকিম হাওলাদার।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফাজাল হোসেন, পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য আনিসুর রহমান, গোলাম রব্বানী চিনু প্রমুখ।

স্বরূপকাঠী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস. এম. ফুয়াদের সঞ্চালনায় বক্তব্য রাখেন
জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সদস্য ও পিরোজপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, স্বরপকাঠী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ শহিদ-উল-আহসানসহ আরো অনেকে।

প্রসঙ্গত, দীর্ঘ ২৫ বছর পর আজ পিরোজপুরের স্বরপকাঠী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আ’লীগ নেতাকে শেখ হাসিনার সিদ্ধান্তে অটুট থাকতে হবে – আ. ফ. ম. বাহাউদ্দিন নাসিম

আপডেটের সময় ০৭:৫৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২