ভিয়েনা ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫২:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
  • ৬৬ সময় দেখুন

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আরও কিছু দিন নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল বোর্ড। সোমবার (১৩ জুন) বিকালে বোর্ডে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

ডাক্তার জাহিদ হোসেন বলেন, ম্যাডামের সর্বশেষ অবস্থা এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করেছে মেডিক্যাল বোর্ড। তারা সিদ্ধান্ত নিয়েছেন তাকে আরও কিছু দিন নিবিড় পর্যবেক্ষণে রাখতে।

অধ্যাপক জাহিদ বলেন, ম্যাডামের এনজিওগ্রাম করার পর মেডিক্যাল বোর্ড ৭২ ঘণ্টার অবজারভেশনে রেখেছেন। সেটা শেষ হবে মঙ্গলবার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে মঙ্গলবার থেকে ধীরে ধীরে হাঁটার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আগামীকাল বিকাল ৫টায় মেডিক্যাল বোর্ড বসবে। এটা নিয়মিত বৈঠক। চিকিৎসকরা সার্বক্ষণিক মনিটরিং করছেন বলেও জানান ডা. জাহিদ।

মেডিক্যাল বোর্ডের সভাপতিত্ব করেন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। বোর্ডের বৈঠকে ১৯ সদস্যের মধ্যে ৭ জন সদস্য উপস্থিত ছিলেন। শুক্রবার গভীর রাতে বুকের ব্যথা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। শনিবার দুপুরে খালেদা জিয়ার হৃৎপিণ্ডে এনজিওগ্রাম করে একটি ব্লক অপসারণ করে স্টেন্টিং করা হয়। বিএনপি চেয়ারপারসনের হৃৎপিণ্ডে আরও দুটি ব্লক রয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত

আপডেটের সময় ০৫:৫২:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২