ভিয়েনা ০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

হালান্ডের জোড়া গোলে সুইডনকে হারালো নরওয়ে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
  • ৩৭ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: আর্লিং হালান্ডের জোড়া গোলে গতকাল উয়েফা নেশন্স লিগে সুইডেনের বিপক্ষে জয় পেয়েছে নরওয়ে। অসলোর উল্লেভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩-২ গোলে জয়লাভ করে নরওয়ে।

ম্যাচ শেষে ২১ বছর বয়সি হালান্ড গণমাধ্যমকে বলেন,‘বিক্রি হবার পর আমি প্রথম উল্লাভেলায় খেলেছি। মৌসুমের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে এই জয় পাওয়াটা দারুন আনন্দের।’

হ্যালান্ড ম্যাচের ১০ মিনিটেই গোল করে এগিয়ে দেন নরওয়েকে। ক্রস থেকে দর্শনীয় হেডে গোল করেন তিনি। ৫৪তম মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন হালান্ড। হজালমার একদাল বক্সের মধ্যে আলেক্সান্দার সরলথকে ফাউল করায় এই পেনাল্টিটি পেয়েছিল নরওয়ে। এটি ছিল নরওয়ের হয়ে ১৮তম আন্তর্জাতিক ম্যাচ থেকে হালান্ডের ২০ তম গোল।

আট মিনিট পর একটি গোল পরিশোধ করে সুইডেন। ডেজান কুলুসেভস্কির পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন এমিল ফরসবার্গ। ম্যাচের ৭৭তম মিনিটে হালান্ডের ক্রসের বল জালে জড়িয়ে নরওয়েকে এগিয়ে নেন সরলথ। ইনজুরি টাইমে (৯০+৫) সুইডেনের হয়ে দ্বিতীয় গোল পরিশোধ করেন ভিক্টর জিওকেরেস। তবে শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি সুইডেন।

ম্যাচ শেষে সুইডিশ অধিনায়ক ফরসবার্গ বলেন,‘ আমাদের বিপক্ষে গোল করাটা খুবই সহজ হয়ে গিয়েছিল।’

নরওয়ের কোচ স্টাল সোলবাক্কেন বলেন,‘এর স্বাদ অসাধারণ। এই মুহুর্তে সুইডিশ দলটি রক্ষনভাগের তুলনায় আক্রমনভাগে বেশী শক্তিশালী। আমার মনে হয় আমরাই তুলনামুলকভাবে সেরা দল।’

এই জয়ে বি৪ গ্রুপে চার ম্যাচ থেকে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে নরওয়ে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হালান্ডের জোড়া গোলে সুইডনকে হারালো নরওয়ে

আপডেটের সময় ০৫:১৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২