ভিয়েনা ০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

ভোলায় সংখ্যালঘু স্কুল শিক্ষকের ভিটেবাড়ি দখল, দেশত্যাগের হুমকী, বসতঘর ভাংচুর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
  • ৩৭ সময় দেখুন

চরফ্যাসন (ভোলা)প্রতিনিধিঃ চরফ্যাসনে সংখ্যালঘু স্কুল শিক্ষকের জমি জবর দখল করে ওই জমিতে বিদ্যমান স্কুল শিক্ষক নির্মল চন্দ্র দাসের ঘর ভাংচুর করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে দখলদার দুর্বৃত্তদল দেশী অস্ত্র সজ্জিত হয়ে চর নীল কমল মৌজার নুরাবাদ গ্রামের ওই বাড়িতে হামলা করে ঘরের ভেতরে চুলাচাক্কি ভাংচুর করে। খবর পেয়ে দুলারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে হামলাকারীরা পালিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। দুলারহাট থানা পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।

স্কুল শিক্ষক নির্মল চন্দ্র দাস অভিযোগ করেন, ২২ বছর আগে রাজনৈতিক প্রভাবখাটিয়ে তৎকালিন বিএনপি নেতা ও ইউপি সদস্য রতন মিলেটারী তার (নির্মল)পৈত্রিক বাড়ি দখল করে নেয়। বাড়িটি দখল মুক্ত করার জন্য দীর্ঘ প্রচেষ্টা শেষে ২০২১ সনের ২৩ ফেব্রুয়ারী নির্মল চন্দ্র দাস চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেন।

এই আবেদন করার পর জবর দখলদার দুর্বৃত্তরা নির্মল চন্দ্র দাসকে দেশত্যাগের হুমকী দিতে শুরু করেন। অব্যহত হুমকীর মুখে নিরাপত্তা সংশয়ে থাকা নির্মল চন্দ্র দাস গ্রাম ছেড়ে উপজেলা সদরে একটি বাড়িতে আশ্রিত হিসেবে থাকছেন। পাশাপাশি বিরোধীয় জমিতে নিজের ভিটায় আচিয়া নামে একজন বিধাব গৃহহীনকে আশ্রিত হিসেবে রাখেন। সোমবার (১৩জুন) দুপুরে দখলদার মাইনুল-শাহ আলমের হয়ে ভাড়াটিয়া দুর্বৃত্ত আবদুল্লাহর নেতৃত্বে ৮/১০ জনের একটি দুর্বৃত্তদল দেশীয় অস্ত্র এবং লাঠিসোডা নিয়ে আশ্রিত বিধবা আচিয়ার ঘরে হামলা এবং ভাংচুর করে।হামলাকারীরা নির্মল চন্দ্র দাসের ওই ঘরটি দখলে নেয়ার চেষ্টা করেন। খবর পেয়ে উপ-পরিদর্শক আতিকুর রহমানের নেতৃত্বে দুলারহাট থানা পুলিশদল ঘটনাস্থলে পৌছলে হামলাকারী দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আশ্রিতা আচিয়া বেগম জানান, লাঠিসোডা ও দা ছেনী নিয়ে লোকজন হামলা করেছে। তাকে ঘর ছেড়ে চলে যেতে বলেছে। ঘর না ছাড়লে মেরে ফেলার হুমকীও দিয়েছে। এখন তিনি ভয়ে আছেন।

বাড়ির মালিক নির্মল চন্দ্র দাস অভিযোগ করেন, ২০০১ সনে বিএনপি জামায়াত জোট ক্ষমতার থাকার সময় দলীয় ক্ষমতা ব্যবহার করে তৎকালিন ইউনিয়ন বিএনপির সভাপতি রতন মিলেটারী তার বাড়িটি দখল করে। রতন মিলেটারীর ছেলে মাইনুল, শাহ আলম স্থানীয় সন্ত্রাসী আবদুল্লাহকে ব্যবহার করে এখন জবর দখল বহল রেখেছেন। এই চক্র কারো কথা শুনছেন না, মানছেন না। তারা আমাকে দেশ ছেড়ে যেতে হুমকী দিচ্ছেন। আমি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

উপ-পরিদর্শক আতিকুর রহমান জানান , স্থানীয় একটি প্রভাবশালী চক্র সংখ্যালঘু স্কুল শিক্ষক নির্মল চন্দ্র দাসের বাড়ি দখল করে নিয়েছে। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই দুর্বৃত্তদল পালিয়ে যায়। দুর্বৃত্ত এই দলটি স্থানীয়ভাবে প্রভাবশালী। তারা কারো কথাই মানতে চায়না। ফলে শান্তিভঙ্গের আশংকা আছে।

দুলারহাট থানার ওসি মো. মোরাদ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। কোন পক্ষ থেকে এখনো কোন অভিযোগ দেয়া হয়নি। কেউ শান্তিভঙ্গের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভোলা/ ইবিটাইমস

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় সংখ্যালঘু স্কুল শিক্ষকের ভিটেবাড়ি দখল, দেশত্যাগের হুমকী, বসতঘর ভাংচুর

আপডেটের সময় ০২:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২