ভিয়েনা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন

স্রেফ লুটপাটের বাজেট : হারুনুর রশীদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • ৪৯ সময় দেখুন

ঢাকা: প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটকে ‘স্রেফ লুটপাটের বাজেট’ বলে মন্তব্য করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ। বৃহস্পতিবার বাজেট অধিবেশন শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

হারুন বলেন, ‘প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ঘাটতি দেখানো হয়েছে। বিদ্যুৎ ঘাটতি মানে রেন্টাল, কুইক রেন্টাল দিয়ে লুটপাট করা হবে। এই বাজেট লুটপাটবান্ধব বাজেট।’

সংসদ সদস্য হারুন বলেন, ‘২০২২-২৩ অর্থবছরেরর বাজেট সংসদে উত্থাপন হয়েছে। এই প্রথম সম্পূর্ণ বাজেট ডিজিটালাইজড উত্থাপন করা হয়েছে। সাধারণত দেখা যায়, অর্থমন্ত্রী বাজেটের কিছু অংশ পাঠ করেন।’ কিন্তু সে রেওয়াজ রাখলেন না অর্থমন্ত্রী।

হারুন আরও বলেন, ‘এই সরকারের মেয়াদে এটি পূর্ণাঙ্গ শেষ বাজেট। এই মুহূর্তে পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া প্রকাশ করা সম্ভব নয়। তবে, যেটুকু আমি লক্ষ্য করেছি—এটি একটি লুটপাটের বাজেট।’

বিএনপির এই সংসদ সদস্য বলেন, ‘বাজেটের মধ্যে ৩৫ থেকে ৪০ শতাংশ হচ্ছে সম্পূর্ণ ঋণনির্ভর এবং বৈদেশিক ঋণনির্ভর বাজেট। এরমধ্যে বিপুল পরিমাণে বিদ্যুৎ সেক্টরে ঘাটতি দেখানো হয়েছে, যে ভর্তুকি ৮২ হাজার কোটি টাকা। যেটা সম্পূর্ণ লুটপাট।’

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্রেফ লুটপাটের বাজেট : হারুনুর রশীদ

আপডেটের সময় ০৫:৫১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২