ভিয়েনা ০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর !

ঘুরে দাঁড়ানোর ম্যাচে পোল্যান্ডকে বিধ্বস্ত করলো বেলজিয়াম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • ৬৩ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: নেশন্স লিগে ঘুরে দাঁড়ানোর ম্যাচে বুধবার পোল্যান্ডকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে বেলজিয়াম। লিগে নিজেদের  প্রথম ম্যাচে প্রতিবেশী নেদারল্যান্ডসের কাছে হেরে গিয়েছিল বেলজিয়াম। কিন্তু নিজ মাঠে  নিজেদের আগ্রাসী মেজাজকে শানিত কওে শেষ  ৩০ মিনিটের মধ্যে ৫ গোল করে পোল্যান্ডকে  উড়িয়ে দেয়  কোচ রাবার্তো মার্টিনেজের শিষ্যরা।

ম্যাচের শুরুতেই একবার হোঁচট খেয়েছিল বেলজিয়ানরা। ২৮ মিনিটে গোল করে পোল্যান্ডকে এগিয়ে দেন তারকা স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কি। পিতর জিলিনস্কির কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন বায়ার্ন মিউনিখ তারকা লেভা। বিরিততে যাবার তিন মিনিট আগে অবশ্য গোলটি পরিশোধ করে দেন স্বাগতিক বেলজিয়াম। পোলিশ রক্ষনকে বোকা বানিয়ে টিমোথি কাসাগনের কাছে বল পাস দেন কেভিন ডি ব্রুইনা। তিনি আবার বলটি ব্যকপাস করলে  ড্রাইভ শটে বল  জালে পাঠান আ্যাক্সেল উইটসেল।

বিরতির পর ৫৯ মিনিটে প্রতিআক্রমন থেকে বল নিয়ে ফাঁকায় থাকা ডি ব্রুইনার কাছে পাঠিয়ে দেন অধিনায়ক এডেন হ্যাজার্ড। সেটিকে স্লাইট শটে গোল করে বেলজিয়ামকে লিড এনে দেন ডি ব্রুইনা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্বাগতিকদের। একে একে গোল করে ব্যবধান বাড়াতে থাকেন বেলজিয়ানরা। হ্যাজার্ডের পরিবর্তিত হিসেবে আসা লিয়ান্দ্রো  ট্রোসার্ড ৭ মিনিটের মধ্যে করেন দুই গোল। ৭৩ ও ৮০ মিনিটে গোল দুটি করেন তিনি। দূরপাল্লার শটে ৮৩ মিনিটে গোল করেন ডিফেন্ডার লিয়ান্দার ডেনডনকার।

এটি ছিল তার প্রথম আন্তর্জাতিক গোল। শেষ বাঁশি বাজার মাত্র ৬ মিনিট আগে বদলি হিসেবে জাতীয় দলের হয়ে প্রথমবার মাঠে নামেন লুইস ওপেন্ডা। অতিরিক্ত সময়ে (৯০+৩ মি.) তিনি করেন আরো একটি গোল। ফলে ৬-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।

নেশন্স  লিগের অন্য ম্যাচে নেদারল্যান্ডস ২-১ গোলে ওয়েলস এবং স্কটল্যান্ড ২-০ গোলে আরমেনিয়াকে পরাজিত করেছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঘুরে দাঁড়ানোর ম্যাচে পোল্যান্ডকে বিধ্বস্ত করলো বেলজিয়াম

আপডেটের সময় ০৫:২৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২