অস্ট্রিয়ায় বসবাসকারী ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে উঠেছিল

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে আমাদের ইউরো বাংলা টাইমসের প্রতিনিধি কবির আহমেদ জানান, গতকাল (৫ জুন) ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল অস্ট্রিয়ার “ময়মনসিংহ বিভাগীয় সমিতির” ঈদ পুণর্মিলনী এবং এই বছরের প্রথম ফ্যামিলি গেট টুগেদার।
এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন অষ্ট্রিয়ায় বসবাসকারী প্রবাসী ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার লোকজন। ময়মনসিংহ বিভাগীয় সমিতির বর্তমান সভাপতি মামুন আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনার দায়িত্ব পালন করেন সমিতির সাধারন সম্পাদক নাজিব আল সাকিব (তাকি)।
প্রাণবন্ত এই ঈদ পুণর্মিলনী ও বছরের প্রথম ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠানে ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী সুস্বাদু বাহারি রকমের খাবার রান্না করে পরিবেশন করেন সমিতির মহিলা সদস্যারা। খাবার দাবার ছাড়াও সমিতির সদস্যরা নিজেদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বিনিময় করেন। এই ঈদ পুণর্মিলনী ও ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে যে সমস্ত ভাবীরা বা মহিলা সদস্যারা খাবার রান্না করে পরিবেশন করেছেন তাদেরকে সমিতির পক্ষ থেকে তাদের স্বামীদের হাতে পুরস্কৃত করা হয়।
এখানে উল্লেখ্য যে, বৈশ্বিক মহামারী করোনার জন্য বিগত বছর গুলোতে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের মত ময়মনসিংহ বিভাগীয় সমিতিও কোন অনুষ্ঠান করতে পারে নি। গতকাল এই আকর্ষণীয় অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন সমিতির সভাপতি মামুন আনসারী। তিনি তার বক্তব্যে অস্ট্রিয়ায় পুনরায় করোনা পরবর্তী স্বাভাবিক জীবনযাপন ফিরে আসায় মহান আল্লাহতায়ালার শুকরিয়া আদায় করেন। অনুষ্ঠানে স্বপরিবারে উপস্থিত হওয়ায় তিনি সমিতির সদস্য ও তাদের পরিবারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এই ঈদ পুণর্মিলনী ও ফ্যামিলি মনোমুগদকর গেট টুগেদার অনুষ্ঠানে সংক্ষেপে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি সামছুল ইসলাম সামছু, সমিতির অন্যতম উদ্দ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সভাপতি জুয়েল ইসলাম,সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম,সাবেক সাধারন সম্পাদক মোমেন ইসলাম, কোষাধ্যক্ষ সুশান্ত কুমার শাহা পিন্টু, সাংঠনিক সম্পাদক মাসুদ মোস্তফা, প্রচার সম্পাদক জাহাঙ্গীর কবির,ক্রীড়া সম্পাদক আব্দুল আরিফুল খালেক,সমিতির সদস্য মনির আকন্দ ।
অনুষ্ঠানের অন্যতম আকর্শন ছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ আকর্শন হিসাবে সংঙ্গীত পবিবেশন করেন ভিয়েনার জনপ্রিয় শিল্পী ময়মনসিংহের মেয়ে উড়তি সাহা। শিশু শিল্পী হিসাবে সংঙ্গীত পরিবেশন করে আদ্রিয়া সাহা।
ময়মনসিংহ বিভাগীয় সমিতির এই ঈদ পুণর্মিলনী ও বছরের প্রথম ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠানটি সফল ও সার্থক করতে আরও যারা সর্বাত্মক সাহায্য
ও সহযোগিতা করেছেন,তাদের মধ্যে অন্যতম মশিউর রহমান সোহেল ,দিদার ব্যাপারী, রাজিব, সোহেল ও পায়েল অন্যতম ।
পরিশেষে সমিতির সভাপতি মামুন আনসারী সমিতির সিনিয়ার সহ-সভাপতি আলমগীর আবুল ফজল সেলিম সাহেবের আশু রোগমুক্তির কামনা করে ও সমিতির সাবেক উপদেষ্টা ভিয়েনার পরিচিত মুখ শাহ মুহাম্মদ ফরহাদ সাহেবের স্মৃতীর প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
কবির আহমেদ/ইবিটাইমস






















