ভিয়েনা ০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

যুদ্ধ বন্ধ করতে পশ্চিমাদের প্রতি আহ্বান জেলেনস্কির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
  • ৬২ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে ঘিরে পশ্চিমাদের অস্ত্রের খেলা বন্ধ করা এবং আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ‘কাণ্ডজ্ঞানহীন যুদ্ধ’ বন্ধের আহ্বান জানিয়েছেন।

ইউক্রেন স্বাধীনই থাকবে দাবি করে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, কিভাবে ও কোন মূল্যে স্বাধীনতা রক্ষা হবে সেটিই এখন প্রশ্ন। ইউক্রেনে রুশ আগ্রাসনের তিন মাসের মাথায় এ আহ্বান জানালেন জেলেনস্কি।

বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন সবসময় স্বাধীন রাষ্ট্র ছিল। এটি ভেঙে যাবে না। একমাত্র প্রশ্ন হচ্ছে, স্বাধীনতার জন্য আমাদের জনগণকে কী মূল্য দিতে হবে; আর আমাদের বিরুদ্ধে কাণ্ডজ্ঞানহীন যুদ্ধের জন্য রাশিয়া কী মূল্য দেবে সেটি।’

রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে ইইউ দেশগুলোর মধ্যে মতবিরোধের সমালোচনা করেছেন জেলেনস্কি। কিছু দেশকে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা বন্ধের সুযোগ কেন দেওয়া হচ্ছে তা নিয়েও অভিযোগ করেছেন তিনি।

পশ্চিমা সামরিক বিশ্লেষকরা সিভিয়েরোদোনেৎস্ক এবং লিসিচানস্ক শহরের যুদ্ধকে সম্ভাব্য টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন। গত সপ্তাহে মারিউপোলে ইউক্রেইনীয় সেনাদের আত্মসমর্পণের পর এ দুই শহরের পতন হলে যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে বলে মনে করছেন তারা।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুদ্ধ বন্ধ করতে পশ্চিমাদের প্রতি আহ্বান জেলেনস্কির

আপডেটের সময় ০৬:০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২