ভিয়েনা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান “আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী”, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন-বরিশালে তারেক রহমানকে পার্থ বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসককে মারধর, জরুরি বিভাগ ২ ঘণ্টা বন্ধ

সরকার ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
  • ৩৩ সময় দেখুন

ঢাকা: বাংলাদেশের জন-প্রশাসনের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকার ও হাভার্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং ক্যাম্ব্রিজের হার্ভার্ড কেনেডি স্কুলের অ্যাশ সেন্টার অব হার্ভার্ড কেনেডি স্কুলের পক্ষে প্রফেসর ডগলাস ডব্লিউ. এলমেন্ডোর্ফ এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশ সরকার ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা হল। এতে কারিকুলাম তৈরি ও জনপ্রশাসন পর্যালোচনা, নীতি নির্ধারকদের পাঠদান ও প্রশিক্ষণের পাশাপাশি যৌথ গবেষণার সুযোগ সৃষ্টি হল

সরকারি কর্মকর্তাদের দক্ষতা ও স্বক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সরকারি সেবাকে আরো দক্ষ ও গতিশীল করতে বাংলাদেশ সরকারের অনেকগুলো সফল পদক্ষেপের মধ্যে এটিও একটি।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব আব্দুর রউফ তালুকদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আলি আজম, নিউইয়র্কে বংলাদেশে কনস্যুলেট জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, জিআই এর পরিচালক ড. শামিমা নাসরিন এবং জিআইইউ’র ডেপুটি ডিরেক্টর আরিফুজ্জামান।

স্বাক্ষর অনুষ্ঠানে ড. আহমেদ কায়কাউস প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়টি তুলে ধরে বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন। আগামী দিনগুলোতে বাংলাদেশ সরকার ও হার্ভার্ড কেনেডি স্কুলের মধ্যে এই সম্পর্ক- বিশেষত শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে আরো জোরদার হবে বলে তিনি আশা করেন।

প্রফেসর ডগলাস ডব্লিউ এলমেন্ডোর্ফ এই সমঝোতা স্মারক বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের অতি-সম্প্রতি ব্যাপক আর্থ-সামাজিক অর্জনের জন্য দেশটির সক্রিয় ও প্রায়োগিক নীতির এবং কৌশলের পাশাপাশি দূরদর্শী নেতৃত্বের ভূয়োসী প্রশংসা করেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সরকার ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেটের সময় ০৭:৩৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২