ভিয়েনা ০৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান “আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী”, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন-বরিশালে তারেক রহমানকে পার্থ বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসককে মারধর, জরুরি বিভাগ ২ ঘণ্টা বন্ধ

বৃহস্পতিবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩২:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • ৩২ সময় দেখুন

ঢাকা: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার ঢাকায় আসবেন বলে জানিয়েছে একটি কূটনৈতিক সূত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে জয়শঙ্কর আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র নিয়ে আসতে পারেন এই সফরে। প্রধানমন্ত্রীর দিল্লি সফরটি জুনের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হতে পারে।

জানা গেছে, জয়শঙ্কর ঢাকায় অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সম্মানে নৈশভোজের আয়োজন করবেন আবদুল মোমেন।

শেখ হাসিনার আমন্ত্রণে মোদি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপনে যোগ দিতে ২০২১ সালের ২৬ থেকে ২৭ মার্চ বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করেন।

এ ছাড়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ গত বছরের ১৫ থেকে ১৭ ডিসেম্বর ৫০তম বিজয় দিবসের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিতে বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করেন।

ঢাকা-দিল্লি সম্পর্ককে আরও গতিশীল করার চেষ্টায় এ বছর শেখ হাসিনার ভারত সফরের প্রস্তুতিসহ দু’দেশ বিভিন্ন পরিকল্পনা করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বৃহস্পতিবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় ০৬:৩২:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২