ভিয়েনা ১১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

প্রস্তুতি ম্যাচে আজ বিসিবি একাদশের মুখোমুখি হচ্ছে শ্রীলংকা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • ১০১ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে আজ প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে শ্রীলংকা ক্রিকেট দল। এ ম্যাচে শ্রীলংকার প্রতিপক্ষ বিসিবি একাদশ। সাভারে বিকেএসপিতে দু’দিনের প্রস্তুতি ম্যাচটি হবে আজ ও কাল।

শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য এরইমধ্যে ১৪ সদস্যের বিসিবি একাদশ ঘোষনা করা হয়েছে।

বিসিবি একাদশকে নেতৃত্ব দিবেন মোহাম্মদ মিঠুন। একাদশে আছেন শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়াও আছেন সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রেকর্ড সর্বোচ্চ রান করা এনামুল হক বিজয়। জাতীয় দল থেকে বাদ পড়া পেসার আবু জায়েদ রাহির সাথে প্রস্তুতি ম্যাচের দলে আরও আছেন সাদমান ইসলাম ও সাইফ হাসান।

আগামী ১৫ মে থেকে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলংকা সিরিজের প্রথম টেস্ট। ২৩ মে থেকে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

বিসিবি একাদশ : মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, মোহাম্মদ এনামুল হক, মুশফিক হাসান, রিপন মন্ডল, মুকিদুল আসলাম মুগ্ধ, অমিত হাসান ও আবু জায়েদ চৌধুরি রাহি।

শ্রীলংকা দল : দিমুথ করুনারত্ন (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা ও লাসিথ এম্বুলদেনিয়া।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রস্তুতি ম্যাচে আজ বিসিবি একাদশের মুখোমুখি হচ্ছে শ্রীলংকা

আপডেটের সময় ০৭:০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২