ভিয়েনা ১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

ভারতের আন্দামান সাগরে সৃষ্টির পথে এই মৌসুমের প্রথম সাইক্লোন “অশনি”

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
  • ১২২ সময় দেখুন

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ যে কোন মুহূর্তে সাইক্লোন “অশনি”এর নাম নিয়ে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে প্রবল বেগে আঘাত হানতে পারে আগামী ১১ ই মে

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী৪৮ ঘণ্টার মধ্যে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড় বা সাইক্লোন ‘অশনি’। আরব সাগর,ভারত মহাসাগর
ও বঙ্গোপসাগরের তীরবর্তী ১৩ টি দেশের জোট থেকে পরবর্তী সাইক্লোনের নাম “অশনি” রেখেছে শ্রীলঙ্কা।

পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম জানিয়েছে ভারতের আন্দামান সাগরে সৃষ্টি হচ্ছে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অশনি’। যেটি এখনও লঘুচাপ হিসাবে রয়েছে। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি শক্তিশালী হয়ে নিম্নচাপে বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেখান থেকেই জন্ম নিতে পারে ঘূর্ণিঝড় অশনি।

আজ শুক্রবার(৬ই মে),বাংলাদেশের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হবার পরই জানা যাবে সেটি বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসবে কিনা। তিনি জানান, শুক্রবার সকালে আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পরিবর্তন
হয়ে পরিণত হবে গভীর লঘুচাপে। পরে নিম্নচাপ ও গভীর নিম্নচাপের পর ঘূর্ণিঝড় ‘অশনি’ রূপ নেবে।

এখন পর্যন্ত লঘুচাপটি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ওড়িশার দিকে মুখ করে আছে। তবে, লঘুচাপটির গতিপথ বারবার বদলাচ্ছে। এ জন্য বলা মুশকিল,
এটি তৈরি হলেও আসলে কোনদিকে যাবে।

তবে প্রাথমিক ধারণা অনুযায়ী এটি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ওড়িশায় আঘাত হানতে পারে। এটি ১০-১২ তারিখের মধ্যে বাংলাদেশের পশ্চিম অথবা পূর্বাঞ্চলের উপকূলে আঘাত হানতে পারে।

সাগরের বিশেষ সতর্কবার্তায় বলা হয়, দক্ষিণ আন্দামান সাগর ও আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে
পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে পরবর্তী নির্দেশনা পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

এটি আজ ৬ ই মে দুপুর ২ টা বেজে ২৫ মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে ১৫৪৭ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছিলো এটি আরও জোরদার হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতের আন্দামান সাগরে সৃষ্টির পথে এই মৌসুমের প্রথম সাইক্লোন “অশনি”

আপডেটের সময় ০৯:১৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২