ভিয়েনা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

সরকার আবার পুরোনো খেলায় মেতে উঠেছে : বিএনপি মহাসচিব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
  • ৯৮ সময় দেখুন

ঢাকাঃ সরকার আবার মামলা-আটকের মতো পুরোনো খেলায় মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের পর দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার বিষয়টি তুলে ধরে এ অভিযোগ করেন মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন, ‘নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হেলমেটধারী প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার এবং প্রায় ২৪ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতার নাম উল্লেখ করে এক হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিএনপি মনে করে এ অবৈধ সরকার আবারও পুরোনো খেলায় মেতে উঠেছে।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘টানা দুদিনে সংঘর্ষ বন্ধ করতে না পারায় পুলিশের নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে যখন জনগণ দায়ী করছে, সে সময়ে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির নিরপরাধ নেতা-কর্মীদের ও অন্যদের বিরুদ্ধে মামলা করে পুলিশ নিজেদের ব্যর্থতা ও আওয়ামী সন্ত্রাসীদের আড়াল করার প্রচেষ্টা চালাচ্ছে।’

নিউ মার্কেটের সংঘর্ষের সঙ্গে ছাত্রলীগ জড়িত দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘গণমাধ্যমের প্রতিবেদনে সত্য উদ্‌ঘাটন হয়েছে যে, হামলাকারীরা ছাত্রলীগের সন্ত্রাসী। ভিডিও ফুটেজ থেকে অন্তত তিন জনকে চিহ্নিত করা হয়েছে, যাঁরা ঢাকা কলেজের ছাত্রলীগের সক্রিয় কর্মী। গণমাধ্যমের রিপোর্টে এটিও স্পষ্ট যে, প্রধানত চাঁদাবাজির কারণে এবং নিজেদের প্রভাব বিস্তারে ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের ভয়াবহ সন্ত্রাসীরা এ ঘটনার জন্য দায়ী।’

বিএনপির মহাসচিব বলেন, ‘শুধু এই ঘটনাই নয়, নিউ মার্কেটসহ পাশের এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে শাসক গোষ্ঠীর ছত্রছায়ায় ব্যাপক চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ সংঘটিত হচ্ছে। ছাত্রলীগ, যুবলীগ, পুলিশের সহায়তায় সেখানে অপরাধ জগৎ গড়ে তুলেছে।’

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সরকার আবার পুরোনো খেলায় মেতে উঠেছে : বিএনপি মহাসচিব

আপডেটের সময় ০৯:৪৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২