ভিয়েনা ০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

পুতিন ও জেলেনস্কির সাথে বৈঠক করবেন জাতিসংঘের মহাসচিব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
  • ৬২ সময় দেখুন

ইবি ডেস্ক: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতিরেস আগামী সপ্তাহে রাশিয়া ও ইউক্রেনের দুই প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

ধারণা করা হচ্ছে—আন্তোনিও গুতেরেস আগামী মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন এবং মস্কোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভের সঙ্গে বৈঠক ও মধ্যাহ্নভোজ সারবেন।

এরপর আগামী বৃহস্পতিবার আন্তোনিও গুতেরেস ইউক্রেনের রাজধানী কিয়েভ যাবেন। সেখানে তিনি সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে দেখা করবেন।

চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যস্থতায় জাতিসংঘের ভূমিকা নিয়ে সমলোচনা রয়েছে।

পুতিন ও জেলেনস্কির কাছে রাশিয়া ও ইউক্রেনের জাতিসংঘ মিশনের মাধ্যমে এরই মধ্যে চিঠি পাঠিয়েছেন আন্তোনিও গুতেরেস। চিঠিতে তিনি ‘ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য জরুরি পদক্ষেপ এবং বহুপক্ষীয় ভবিষ্যৎ’ নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন।

রাশিয়া ও ইউক্রেন উভয়ই জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পুতিন ও জেলেনস্কির সাথে বৈঠক করবেন জাতিসংঘের মহাসচিব

আপডেটের সময় ০৫:৪৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২