ভিয়েনা ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় সাড়ে তিন কোটি টাকা টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে সবুজ পৃথিবীর বৃক্ষরোপণ চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যু জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন ভবিষ্যতে ন্যাটোর পাশে যুক্তরাষ্ট্র নাও থাকতে পারে: ট্রাম্প জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী

৯৯৯ এ কল দিয়ে গ্রেফতার করার জন্য বললো আসামী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
  • ৮৫ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে নিজেকে  গ্রেফতারের জন্য বললেন  চুরি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মো: মিরাজ (২২)। সে ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম ফাতেমাবাদ গ্রামের আবদুর রহিমের ছেলে।

লালমোহন থানার এসআই জাহিদ হাসান জানান, মিরাজ জিআর ১৫০/১৯ মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী। রবিবার রাতে সে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে স্বেচ্ছায় ধরা দেয়ার কথা জানায়। পরে তাকে নিজ বাড়ি থেকে রাতেই গ্রেফতার করে লালমোহন থানায় আনা হয়। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।

মিরাজ জানায়, পাশ্ববর্তী বাড়ির একজনের করা মামলায় ছয়মাস হাজিরা দিয়েছে সে। এরমধ্যে একটি হাজিরায় সঠিক সময়ে আদালতে উপস্থিত থাকতে না পারায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়। কয়েকদিন পালিয়ে থাকলেও আর নিজেকে লুকিয়ে রাখতে ভাল লাগছিল না।তাই জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে আমাকে গ্রেফতার করার জন্য বলি।

ভোলা/ইবিটাইমস 

জনপ্রিয়

সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৯৯৯ এ কল দিয়ে গ্রেফতার করার জন্য বললো আসামী

আপডেটের সময় ০৫:০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২