ভিয়েনা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

ইংলিশ লিগে জয় পেয়েছে ম্যান সিটি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
  • ৭৭ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: কষ্টের জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তিনে উঠেছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ব্রাইটনকে ফিল ফোডেনের একমাত্র গোলে হারায় পেপ গার্দিওলার দল। অন্যদিকে, টটেনহাম ঘরের মাঠে ফুলহামের সঙ্গে ১-১’এ ড্র করে সাত থেকে ছয়ে উঠেছে।

প্রিমিয়ার লিগে টানা তিন আর সব মিলিয়ে টানা ষষ্ঠ জয়ে ছন্দে ফেরা ম্যানসিটি ম্যাচের শুরুতেই  আক্রমনে চেপে ধরে ব্রাইটনকে। কিন্তু গোল পেতে তাদেরকে প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। ১৪ ও ৪১ মিনিটে কেভিন ডি ব্রুইনের দুটি প্রচেস্টা রুখে দেয়া ব্রাইটনের গোলরক্ষক ৪৪ মিনিটে পারেননি ফিল ফোডেনকে আটকাতে। বাঁ-দিক থেকে ডি ব্রুইনের পাস ধরে ডি-বক্সে ঢুকে ডান পায়ের নীচু শটে ঠিকানা খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার। বিরতির পর ইলকাই গিনদোয়ান সহজ সুযোগ মিস করে আর যোগ করা সময়ে রাহিম স্টার্লিং পেনাল্টিতে বল উড়িয়ে মেরে দলকে হতাশ করেন।

১৬ খেলায় ৩২ পয়েন্ট নিয়ে এক ম্যাচ বেশি খেলা লেস্টার সিটিকে গোল ব্যবধানে পেছনে ফেলে লিগ টেবিলের তিনে উঠেছে সিটি। ১৭ খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড ৩৬ ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে রয়েছে।

স্পোর্টস ডেস্ক/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইংলিশ লিগে জয় পেয়েছে ম্যান সিটি

আপডেটের সময় ০৫:৫৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১