ভিয়েনা ১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

রুশ সেনাদের কাছ থেকে কিয়েভ পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫২:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
  • ১১৪ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: রুশ সেনাদের নিয়ন্ত্রণ থেকে রাজধানী কিয়েভের আশপাশের অঞ্চল পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রুশ সেনারা কিয়েভের আশপাশের গুরুত্বপূর্ণ শহরগুলো থেকে সরে যাওয়ায় ইউক্রেনীয় সেনারা সেগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে।

গত কয়েক সপ্তাহ কিয়েভের কাছাকাছি কয়েকটি শহর ও গ্রামে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনীয় সেনাদের তুমুল লড়াই হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়া দাবি করেছে, শান্তি আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরিতে সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, পশ্চিমের পর্যবেক্ষকরা মনে করছেন, আসলে রাশিয়া আক্রমণে যাওয়ার মতো অবস্থায় নেই।

এ বিষয়ে ক্রেমলিন কোনো মন্তব্য করেনি এবং রয়টার্স তাৎক্ষণিকভাবে তা যাচাই করতে পারেনি।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রুশ সেনাদের কাছ থেকে কিয়েভ পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

আপডেটের সময় ০৬:৫২:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২