ভিয়েনা ০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

সাগর-রুনি হত্যার বিচারে ব্যর্থ সরকার : মোমিন মেহেদী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
  • ৬২ সময় দেখুন

ঢাকা প্রতিনিধিঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে যেমন ব্যর্থ, তেমন ব্যর্থ সাগর-রুনি হত্যার বিচারে সরকার। যে সরকার জনগনের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ, সে সরকার স্বাধীনতা বিরোধীদের চেয়েও নিকৃষ্ট।

তিনি ১২ ফেব্রুয়ারি বেলা ১১ টায় ‘সাগর-রুনি হত্যার ১০ বছরে রাষ্ট্রের ব্যর্থতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তোপখানা রোডস্থ কার্যালয়ে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে এতে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান নূরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় নতুনধারার রাজনীতিকগণ বলেন, নির্মম হত্যাকান্ডের পর ১০ বছরে ৮৬ বার মামলার রায় পিছিয়েছে অথচ বিচার হয়নি। কারণ একটিই আর তা হলো- সরকারের একটি অংশ সাহর-রুনির হত্যার বিচার চায় না। কিন্তু নতুন প্রজন্ম এই হত্যাকান্ডের বিচার চায়, চায় সাংবাদিক হত্যার মত জঘণ্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি।

ঢাকা /ইবিটাইমস/এম আর

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাগর-রুনি হত্যার বিচারে ব্যর্থ সরকার : মোমিন মেহেদী

আপডেটের সময় ১১:০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২