ভিয়েনা ০৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭ যারা সন্ত্রাসের উপর নির্ভর করে তারা সফল হবে না – সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি আর উত্তপ্ত করতে চাচ্ছে না আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আমীরে জামায়াতের আগমন উপলক্ষে টাঙ্গাইল সংবাদ সম্মেলন টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

করোনা আক্রান্ত মির্জা ফখরুল ও পরিবারের সবাই ভালো আছেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
  • ৩৩ সময় দেখুন

ঢাকা: করোনায় আক্রান্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভালো আছেন। তাঁর শরীরে করোনার কোনো উপসর্গও নেই।

শুক্রবার রাতে মির্জা ফখরুলকে দেখে এসব কথা জানান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডাক্তার রফিকুল ইসলাম, ডা. জাহিদুল কবির, ডা. তৌহিদুর রহমান আউয়াল, ডা. সাইফুল আলম বাদশা, ডা. সাখাওয়াত রাজিব ও ডা. মুনতাসীর হাসান উত্তরার বাসায় মির্জা ফখরুলকে দেখতে যান। এ সময় তাঁরা প্রায় এক ঘণ্টা মহাসচিবের পাশে ছিলেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভালো আছেন। তাঁর শরীরে অন্য কোনো উপসর্গ দেখা দেয়নি। দুই-একদিনের মধ্যে চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা করানো হবে।

এ সময় বিএনপি মহাসচিব চিকিৎসক প্রতিনিধিদলের কাছ থেকে দলের শীর্ষ নেতাদের খবর নেন এবং দেশবাসীর কাছে দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সবার সুস্থতার জন্য দোয়া চান।

বিএনপি মহাসচিব ও তাঁর স্ত্রীর পাশাপাশি বাসার অন্য সদস্যরাও করোনায় আক্রান্ত হয়েছেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনা আক্রান্ত মির্জা ফখরুল ও পরিবারের সবাই ভালো আছেন

আপডেটের সময় ০৫:২৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২