ভিয়েনা ১২:৩২ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত মাছ ধরার নিষেধাজ্ঞা : লালমোহনে কর্মহীন প্রায় ২৭ হাজার জেলে লালমোহনে বিলুপ্তির পথে দৃষ্টিনন্দন ঢোল কলমি গাছ ! টাঙ্গাইলে দীর্ঘ প্রতীক্ষিত আমতলা–বৈল্যা সড়কের উদ্বোধন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবেলায় সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত মাটিবোঝাই ট্রাক ঢুকে গেলো বসতঘরে,  নিহত ১ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে রপ্তানি করার লক্ষ্যে কাজ করছে সরকার: টুকু

সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ, থানায় জিডি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
  • ৩৭ সময় দেখুন

ঢাকা: সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন তাঁর স্ত্রী ডা. জাহানারা এহসান। বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমণ্ডি থানায় উপস্থিত হয়ে তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ৩৩৪।

জিডিতে তার স্ত্রী ডা. জাহানারা এহসান উল্লেখ করেন, ডা. মুরাদ হাসান বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সন্তানদের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ, শারীরিক ও মানুষিক নির্যাতন করে। এ সময়  ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চাইলে সে বাসা থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া গণমাধ্যমকে বলেন, ‘ডা. মুরাদ হাসানের স্ত্রী সন্ধ্যায় ধানমণ্ডি থানায় একটি জিডি করেছেন। জিডিতে তিনি স্বামী কর্তৃক নির্যাতনের অভিযোগ এনেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বাসায় ডা. মুরাদ হাসানকে পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দায়িত্বরত পুলিশ তাকে বাসায় গিয়ে পায়নি। তিনি কোথায় আছেন আমরা তা জানি না। তবে আমরা বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।’

এর আগে বৃহস্পতিবার ডা. মুরাদ হাসানের স্ত্রী জাহানারা এহসান ৯৯৯-এ কল করে বিষয়টি ধানমণ্ডি থানা পুলিশকে জানান। এরপরই পুলিশের একটি টিম মুরাদের বাসায় যায়।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ, থানায় জিডি

আপডেটের সময় ০৪:২১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২