ভিয়েনা ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

নিউজিল্যান্ডে ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
  • ১১৯ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: মাউন্ট মঙ্গানুই টেস্টে স্বপ্নের মতো দিন পার করছে বাংলাদেশ। তৃতীয় দিনেও নিজেদের ধারাবাহিকতা ধরে রেখেছে। দিনের শুরুতে উইকেট হারালেও সেই ধাক্কা সামলে বাংলাদেশকে দারুণভাবে এগিয়ে নেন মুমিনুল হক ও লিটন দাস।

টেস্টের তৃতীয় দিনে লিটন-মুমিনুল দুজনেই হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন। দুই তারকার ব্যাটে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস টপকে গেছে বাংলাদেশ। লিড নিয়ে বড় রানের আশা দেখছে সফরকারীরা। অবশ্য বাংলাদেশকে লিড এনে দিয়ে ৮৮ রানে ফিরেছেন মুমিনুল। এরপর সাজঘরে ফেরেন লিটন দাস।

তৃতীয় দিনের বড় চ্যালেঞ্জ ছিল প্রথম ঘণ্টা নিরাপদে পার করা। সে চ্যালেঞ্জে অবশ্য টিকে থাকতে পারেনি বাংলাদেশ। প্রথম সেশনেই আগের দিনে থিতু হয়ে থাকা মাহমুদুল হাসান জয়কে হারায় সফরকারীরা। এরপর হারায় মুশফিকুর রহিমকে।

জোড়া উইকেট হারিয়ে কিছুটা ধাক্কাই খায় বাংলাদেশ। তবে, মুমিনুল হকের সঙ্গে সে ধাক্কা সামলেছেন লিটন দাস। কিউইদের আঁটসাঁট বোলিংয়ে দুই সেশন মিলিয়ে রানের গতি খুব বেশি বাড়াতে পারেনি বাংলাদেশ।

আগের দিন ৭০ করা মাহমুদুল হাসান আজ থেমেছেন ৭৮ রান। এই ৭৮ রান করতেই তিনি খেলে ফেলেছেন ১২৮ বল। ৫৩ বলে ১২ রান করেন মুশফিক।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুই উইকেটে ১৭৫ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। সোমবার ১৫৩ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করেছে সফরকারীরা।

বে ওভালে দিনের প্রথম সেশনে নিউজিল্যান্ডকে আজ ৩২৮ রানেই অলআউট করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ১২২ রান করেছেন ডেভন কনওয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ রান করেছেন হেনরি নিকোলস।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিউজিল্যান্ডে ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ

আপডেটের সময় ০৪:৫৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২