ভিয়েনা ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

বাংলাদেশের দুই নারী ক্রিকেটারের ওমিক্রন শনাক্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩২:১০ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
  • ৬১ সময় দেখুন

ঢাকা: বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন ধরন কোভিড-১৯ ওমিক্রন পাওয়া যাওয়ার পর বাংলাদেশে আজ প্রথমবারের মত দুই জনের দেহে এটির সংক্রমণ নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজিএইচএস) অধ্যাপক ড. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম জানান, বাংলাদেশের নারী ক্রিকেট দলের দুই ক্রিকেটারের দেহে কোভিড-১৯ ওমিক্রন ধরন পজিটিভ শনাক্ত হয়েছে। তারা সম্প্রতি জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছেন।

সংক্রমিত দুই ক্রিকেটারই নগরীর একটি হোটেলে আইসোলেশনে রয়েছেন। তাদের একজনের বয়স ২১ বছর এবং অপরজনের বয়স ৩০ বছর। এ বছর ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা ওমিক্রন নামের একটি নতুন কোভিড-১৯ ধরন শনাক্ত করেন যা একাধিক মিউটেশনে হয়েছে।

২৬ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ঘোষণা করেছে, দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি আবিষ্কৃত কোভিড-১৯ এর প্রথম সনাক্ত বি.১.১.৫২৯ স্ট্রেন কোভিডের একটি উদ্বেগজনক ধরন হতে পারে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশের দুই নারী ক্রিকেটারের ওমিক্রন শনাক্ত

আপডেটের সময় ০৬:৩২:১০ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১