ভিয়েনা ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে টর্নেডোর ছোবলে অন্তত ৫০ জনের প্রাণহানি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
  • ১১৫ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য কেনটাকিতে ভয়াবহ টর্নেডোর আঘাতে অন্তত ৫০ জন মারা গেছে। রাজ্যের গভর্ণর গণমাধ্যমকে বলেন, ঝড়ের ফলে দেশের বড় অংশ বিধ্বস্ত হয়েছে। গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেন, ২০০ মাইল বেগে ধাবিত এই শক্তিশালী টর্নেডোতে কেনটাকির বেশ কয়েকটি কাউন্টি বিধ্বস্ত হয়েছে।

এই দুর্যোগকে কেনটাকির ইতিহাসে সবচেয়ে মারাত্মক টর্নেডো উল্লেখ করে তিনি বলেন.  “আমি আশঙ্কা করছি প্রাণহানির সংখ্যা  ৫০ জনেরও বেশি, সম্ভবত  কোথাও ৭০ থেকে ১০০ জনেরও বেশি হতে পারে, এটি অত্যন্ত ধ্বংসাত্মক।”

গভর্ণর বলেন, মেফিল্ড শহরে একটি মোমবাতি কারখানার ছাদ ধসে ভয়াবহ হতাহতের ঘটনা ঘটে।”বেশিয়ার বলেন, “মধ্যরাতের আগে জরুরি অবস্থা ঘোষণা করেছি।”

ঘূর্ণিঝড়টির আঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক রাজ্যে বিধ্বস্ত হয়। স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, এর আগে শুক্রবার ঝড়টি মার্কিন ইলিনয়েস রাজ্যে বয়ে গেলে আমাজন কোম্পানির বিশাল গুদামের ভেতরে প্রায় ১০০ শ্রমিক আটকে পড়ে। কর্মকর্তারা শনিবার ভোররাত পর্যন্ত শ্রমিকদের উদ্ধারে  নিয়োজিত ছিলেন। কর্মচারীদের এক তৃতীয়াংশকে ধ্বংসস্তুপের ভেতর থেকে উদ্ধার করা হয়।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে টর্নেডোর ছোবলে অন্তত ৫০ জনের প্রাণহানি

আপডেটের সময় ০৬:১৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১