ভিয়েনা ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

বাস চাপায় শিশু নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
  • ৬০ সময় দেখুন

শেখ ইমন,ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে যাত্রীবাহি বাসের চাপায় রহিমা খাতুন (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের ঝিনাইদহ সদর উপজেলার ছালাভরা নারিশ ফিড কারখানার সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু সদর  উপজেলার চেউনিয়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে ও গড়িয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

ঘটনাস্থলে উপস্থিত থাকা কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, নিহত রহিমা তার মায়ের সাথে কালীগঞ্জ শহর থেকে বাড়ি ফিরছিল। বাড়ির কাছে সড়কে গাড়ি থেকে নেমে টাকা দেওয়ার সময় শিশু রহিমা মায়ের অগোচরে রাস্তা পার হতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়।

ঝিনাইদহ/ইবিটাইমস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাস চাপায় শিশু নিহত

আপডেটের সময় ০৩:৫৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১