ভিয়েনা ১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

চারঘাট শিশিতলা বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহিত ১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
  • ৩০১ সময় দেখুন

রাজশাহী থেকে,নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাট বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই উপজেলার দুইটি গ্রামের সংঘর্ষে রেজাউল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত রেজাউল ইসলাম (৫৫) উপজেলার শিবপুর গ্রামের মৃত হালিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন বলে জানা গেছে। উক্ত ঘটনায় সন্দেহমূলক ভাবে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এলাকাবাসীর ভাষ্যমতে জানা যায়, চারঘাট উপজেলার শিবপুর ও পুঠিয়া উপজেলার দিঘলকান্দি গ্রামের মধ্যে হলিদাগাছী শিশিতলা বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার দিনগত রাত আটটার দিকে দুইটি গ্রামের মধ্যে কয়েকজনরে মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ঐ ঘটনার জের ধরে শনিবার সকালে পুঠিয়া উপজেলার দিগলকান্দি গ্রামের লোকজন মাইকিং করে গ্রামবাসিকে সংঘবদ্ধ করে নিয়ে শিশিতলা নামক বাজারে উঠে দখল করার চেষ্টা করে। অপরদিকে শিবপুর গ্রামের  লোকজন ও সংঘবদ্ধ হয়ে একই কৌশল অবলম্বন করে অবস্থান নেন।

ঘটনার সংবাদ শুনে চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম, চারঘাট মডেল থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, পুঠিয়া থানার ইন্সপ্টের তদন্ত খালেদুল রহমান, বানেশ্বর ইউপি চেয়ারম্যান গাজী সুলতান, বেলপুকুর ইউপি সাবেক চেয়ারম্যান মুকুলসহ দুটি গ্রামের ৩০ জন বিষয়টি মিমাংসার জন্য সালিশে বসেন।

এসময় দিঘলকান্দি গ্রামের হাশেম মোল্লা ও মবার হুকুমে রিপন, শাহিন, আতাউর, সবুজ ও আবু সামা দুই যুবক দেশীয় অস্ত্রসহ শিবপুর গ্রামের লোকজনের উপর হামলা চালায় তা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে একজন পুলিশ,ইউপি সদস্য এবং শিবপুর গ্রামের রেজাউলসহ ৬ জন আহত হয়। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত রেজাউলকে মৃত ঘোষনা করেন। এছাড়া আহতরা হলেন- তেকাতের ছেলে কালাম (৬০), বাদলের ছেলে আজাদ (৫৫) ও সালাম (৫০), রিপন (৩৫), পুলিশ সদস্য আপেল (৩৩)। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।

এইদিকে ঘটনার খবর পেয়ে চারঘাট ইউএনও সৈয়দা সামিরা,পুঠিয়া ইউএনও নুরুল হাই মোহাম্মদ আনাজ,চারঘাট সার্কেল সিনিয়র এএসপি নুরে আলম সিদ্দিকী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এরিপোট লেখা পর্ষন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করে চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১২ জনকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ওসি আরও বলেন,উক্ত ঘটনায় এখন পর্ষন্ত কোন মামলা হয়নি।

Tag :
জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চারঘাট শিশিতলা বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহিত ১

আপডেটের সময় ০৫:৩৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১