ভিয়েনা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

ইউক্রেন নিয়ে উত্তেজনা, আলোচনায় বসছেন বাইডেন-পুতিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
  • ১৪৬ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার (৭ ডিসেম্বর) ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আলোচনায় অংশ নিতে যাচ্ছেন। ইউক্রেন সীমান্তের কাছে ৯৪ হাজারেরও বেশি রুশ সেনা মোতায়েনের পর উত্তেজনার মধ্যেই আলোচনার সিদ্ধান্ত। হোয়াইট হাউজের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, প্রেসিডেন্ট বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ান মিলিটারি বাহিনীর কার্যক্রমের বিষয়টি অবহিত করবেন। ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতা বজায় রাখতে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথাও তুলে ধরবেন বাইডেন।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেন, মস্কো জানুয়ারির শেষে সামরিক হামলার পরিকল্পনা করে থাকতে পারে।

উল্লেখ্য ২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউক্রেন নিয়ে উত্তেজনা, আলোচনায় বসছেন বাইডেন-পুতিন

আপডেটের সময় ০৬:৪৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১