ভিয়েনা ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

৯ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
  • ১৩১ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: সফররত পাকিস্তানের সাথে সিরিজ এখনও শেষ হয়নি বাংলাদেশের। এরইমধ্যে পাকিস্তান সিরিজ শেষ হওয়ার পর দিনই ৯ ডিসেম্বর নিউজিল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

সূচি অনুযায়ী, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল। নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হবে দুদলের লড়াই।

নিউজিল্যান্ড সফর নিয়ে বৃহস্পতিবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, ৯ ডিসেম্বর সকালে যাত্রা নিউজিল্যান্ডের জন্য দেশ ছাড়বেন মুমিনুলরা।

এবারের সফরে কোয়ারেন্টিনে কিছুটা শীথিলতা এনেছে নিউজিল্যান্ড ক্রিকেট। এর আগের সফরে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে ছিল বাংলাদেশ দল। এবার থাকতে হবে সাতদিন।

২০২২ সালের ১ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট। প্রথম ম্যাচটি হবে মাউন্ট মঙ্গানুইতে। এরপর ৯ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট। সেটি হবে ক্রাইস্টচার্চে। টেস্ট সিরিজের দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৯ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল

আপডেটের সময় ০৭:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১