ভিয়েনা ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের স্কুলে গোলাগুলি : ৩ জন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
  • ১২২ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের এক হাই স্কুলে গোলাগুলিতে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো আটজন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের পর ১৫ বছর বয়সী এক ছাত্রের গুলিতে হতাহতের এ ঘটনা ঘটে।

চলতি বছর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোন স্কুলে এটিই সবচেয়ে ভয়াবহ  হামলার ঘটনা।

শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে, অকল্যান্ড কাউন্টির অক্সফোর্ড হাইস্কুলে ক্লাশ চলাকালীন এ ঘটনা ঘটে। হামলায় ১৬ বছর বয়সী এক ছাত্র এবং ১৪ ও ১৭ বছর বয়সী আরো দুই ছাত্রী নিহত হয়েছে।

আহত আটজনের মধ্যে ছয় জনের অবস্থা স্থিতিশীল। বাকী দুজনের শরীরের অস্ত্রোপচারের দরকার হবে্। এছাড়া আহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন।

এদিকে, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে সেমি অটোমেটিক হ্যান্ডগান উদ্ধার করা হয়। তবে হত্যাকান্ডের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের স্কুলে গোলাগুলি : ৩ জন নিহত

আপডেটের সময় ০৫:২৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১