ভিয়েনা ১১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু বৃহস্পতিবার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
  • ৮৩ সময় দেখুন

ঢাকা: দেশজুড়ে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার অংশ নিচ্ছে ১৩ লাখ ৯৯ হাজার ৬৬৪ জন। এরমধ্যে ছাত্র ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন। করোনা মহামারির মধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হবে পরীক্ষা।

দেশের ২ হাজার ৬২১টি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বিদেশের আটটি কেন্দ্রে এবার ৪০৬ জন পরীক্ষা দেবেন।

সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে ৩ জানুয়ারি পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

নির্দেশনা অনুযায়ী, এবারও পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। কোনও কারণে কাউকে দেরিতে প্রবেশ করতে দেওয়া হলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, দেরি হওয়ার কারণ রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে।

পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে প্রশ্নের সেট কোড জানিয়ে দেওয়া হবে। কেন্দ্র সচিব ছবি তোলা যায় না এমন একটি মোবাইল সেট ব্যবহার করতে পারবেন কেন্দ্রের অভ্যন্তরে। আর কেউ পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু বৃহস্পতিবার

আপডেটের সময় ০৫:০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১