ভিয়েনা ১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে প্রায় ৪০ কেজি ওজনের চিত্রা হরিণ উদ্ধার ঝালকাঠির ফিলিং স্টেশনগুলোতে জ্বালানী তেল সংকট মালয়েশিয়া থেকে এসেছে ৩৪ হাজার টন ডিজেল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ মোকাবিলায় বাংলাদেশ সতর্ক রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
  • ৫০ সময় দেখুন

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আফ্রিকাসহ বেশ কিছু দেশে ছড়িয়ে পড়া ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্টের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় অবগত রয়েছে। জানান, স্বাস্থ্য বিশেষঞ্জদের পরামর্শ নিয়ে এ বিষয়ে করণীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শনিবার দুপুরে এক অডিও বার্তায় তিনি এ সব কথা জানিয়েছেন।

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠেয় ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয় বিশেষ অধিবেশন’ এ অংশ নিতে যাত্রার প্রাক্কালে জাহিদ মালেক এই অডিও বার্তা প্রদান করেন।
তিনি বলেন, এই ভাইরাসটি করোনার অন্যান্য ভ্যারিয়েন্ট এর তুলনায় কিছুটা বেশি আগ্রাসী।

ভাইরাসটি নিয়ে বেশি আতংকিত না হয়ে দেশবাসীকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে অডিও বার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আফ্রিকার সাথে যোগাযোগ এখন স্থগিত করা হচ্ছে। সকল এয়ারপোর্ট, ল্যান্ডপোর্টে বা দেশের সকল প্রবেশ পথে স্ক্রীনিং আরো জোরদার করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে সারা দেশেই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে ও মুখে মাস্ক পরতে সচেতন করতে সকল জেলা শহরের প্রশাসনকে নির্দেশনা দেয়া হচ্ছে।’

ঢাকা/ইবটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে প্রায় ৪০ কেজি ওজনের চিত্রা হরিণ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ মোকাবিলায় বাংলাদেশ সতর্ক রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেটের সময় ০৬:১৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১