ভিয়েনা ১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৬:২২ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
  • ৪৫ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ে ২০২ রানের কঠিন টার্গেট তাড়া করেই পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

হারারের ওল্ড হারারিয়ান্সে রোববার পাকিস্তানের মেয়েদের ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী দল। বাংলাদেশকে জেতানোর ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন রুমানা।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২০১ রান সংগ্রহ করে পাকিস্তান নারী দল। টস হেরে আগে ব্যাট করতে নামার পর শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দলীয় ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা।

সেখান থেকে দলকে উদ্ধার করেন নিধা ধার ও আলিয়া রিয়াজ। ব্যাট হাতে ১১১ বলে ৮৭ রানের ইনিংস খেলেন নিধা। আলিয়া করেন ৬১ রান। তাতে দুইশ ছাড়ানো পুঁজি পায় পাকিস্তান।

জবাব দিতে নেমে দুই বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। দলের হয়ে ৬ বাউন্ডারিতে ৪৪ বলে সর্বোচ্চ ৫০ রান করেন রুমানা। ৯০ বলে ৪৫ করেন ফারজানা হক।

এ ছাড়াও রিতু মনি করেন ৩৭ বলে ৩৩ রান। ৬৭ বলে ৩১ করেন ওপেনার শারমিন আক্তার। আর শেষ দিকে ১৮ রান আসে সালমা খাতুনের ব্যাট থেকে।

বোলিংয়ে বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ২৫ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন। ৩৬ রান দিয়ে সমান দুই উইকেট নিয়েছেন রিতু মনি। ৩২ রান খরচায় এক উইকেট নিয়েছেন সালমা খাতুন। রুমানাও নিয়েছেন একটি উইকেট।

মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

আপডেটের সময় ০৬:৪৬:২২ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১