ভিয়েনা ০৬:২১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
  • ৬৪ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ার দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। যদিও এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার খবরে বলা হয়, ইসরায়েলের দখলকৃত উপত্যকা গোলান থেকে বুধবার (১৭ নভেম্বর) ভোরে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। এর মধ্যে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে।

সানা জানিয়েছে, মধ্যরাতের কিছু পর আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে ইসরায়েলি ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। যদিও এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।

চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার হোমস ও উপকূলীয় তার্তুস শহরে ইসরায়েলি বিমান হামলায় দুই সিরীয় সৈন্য নিহত হয়। এ ছাড়া গত মাসে পালমিরা এবং হোমস শহরে দখলদার সেনাবাহিনীর চালানো আক্রমণে এক সিরীয় সেনা নিহত ও অপর তিনজন আহত হন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

আপডেটের সময় ০৬:১৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১