ভিয়েনা ০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু

সংসদে ওয়াইফাই পাসওয়ার্ড ‘জয় বাংলা’, রুমিন ফারহানাকে আইনমন্ত্রীর টিপ্পনী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • ৪৮ সময় দেখুন

ঢাকা: জাতীয় সংসদের কক্ষে মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকার অভিযোগ তুললে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানাকে ওয়াইফাই সংযোগ নেওয়ার জন্য বলেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এসময় আইনমন্ত্রী আনিসুল হক ‘টিপ্পনী কেটে’ বলেন, ‘ওয়াইফাইয়ের কোড জয় বাংলা; তাই বোধহয় উনি ব্যবহার করবেন না।’ এসময় সরকারি দলের আসনগুলোতে হাসির রোল পড়ে।

মঙ্গলবার সংসদে ‘বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১’ পাসের প্রক্রিয়ার সময় এ ঘটনা ঘটে।

সংশোধনী প্রস্তাব তোলার সময় রুমিন বলেন, ‘থ্রি-জি, ফোর-জি, ফাইভ-জির কথা শুনি। কিন্তু সংসদে নেটওয়ার্ক থাকে না মাননীয় স্পিকার।’ আইনমন্ত্রীর উল্লেখ করা ৪০১ ধারা দেখার জন্য ইন্টারনেট সংযোগের জন্য রুমিন ফারহানা সংসদ কক্ষের বাইরে গিয়েছিলেন বলে জানান তিনি।

পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী রুমিন ফারহানাকে সংসদের ওয়াইফাই ব্যবহার করার পরামর্শ দেন। এসময় রুমিন কিছু বলার চেষ্টা করেন। তবে মাইক বন্ধ থাকায় তা শোনা যায়নি।

রুমিনের কথার জবাব দিতে উঠে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘ওয়াইফাইয়ের কোড জয় বাংলা বলে উনি ব্যবহার করবেন না বলে শুনলাম।’

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সংসদে ওয়াইফাই পাসওয়ার্ড ‘জয় বাংলা’, রুমিন ফারহানাকে আইনমন্ত্রীর টিপ্পনী

আপডেটের সময় ০৬:৩২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১