ভিয়েনা ০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু

চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ নিতে আবারো আবেদন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • ৪৫ সময় দেখুন

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নিতে আবারও তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছে।

খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ আবেদন করেন। দুদিন আগে তা আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সোমবার (১৫ নভেম্বর) এ তথ্য জানান। তিনি বলেন, কিছুদিন আগে খালেদা জিয়ার ভাই একটি আবেদন করেছেন। গত পরশু সেটা আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামতের পর তা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়, সেখান থেকে অনুমোদন হয়ে এলে তারপর তা বাস্তবায়ন হয়।

এদিকে, সোমবার সন্ধ্যায় একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপি চেয়ারপারসনের বোন বেগম সেলিমা ইসলামও খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করার বিষয়টি জানিয়েছেন। সেলিমা বলেন, এখানে আধুনিক চিকিৎসার সাপোর্ট বা সুবিধার ঘাটতি আছে বলে চিকিৎসকরা তাদের বলেছেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ নিতে আবারো আবেদন

আপডেটের সময় ০৬:৩৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১