ভিয়েনা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এমডিসহ ফুডপান্ডার ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি এয়ারলাইনগুলোর কয়েকটি ফ্লাইট বাতিল লালমোহনে ১৫ প্রকল্পের টাকা আত্মসাৎ: সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে ইটভাটা মালিকদের নিয়ে মতবিনিময় সভা সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে কাঠালিয়ায় স্মরণসভা কাতার থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন

ফাইনাল মিস করবেন কনওয়ে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
  • ১৪০ সময় দেখুন

স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালের আগে বড়ো ধাক্কা খেলো নিউজিল্যান্ড। দলের উইকেটকিপার ব্যাটসম্যাস ডেভন কনওয়ে আঙ্গুল ভেঙ্গে ফাইনাল থেকে ছিটকে গেছেন। রবিবার দুবাইয়ে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অষ্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

শুধু বিশ্বকাপের ফাইনালেই নয়, আসন্ন ভারত সফরেও খেলা হবে না কনওয়ের। টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

আবুধাবিতে বুধবার দলের ফাইনালে ওঠার ম্যাচে অবদান রাখা এই উইকেটকিপার ব্যাটসম্যান নিজের ভুলের মাশুল গুনছেন। ৩৮ বলে ৪৬ করার পর ইংলিশ লেগ স্পিনার লিয়াম লিভিংস্টোনের বলে স্টাম্পড হয়ে হতাশায় নিজের ব্যাটে হাত দিয়ে আঘাত করেন কনওয়ে। সেটাই কাল হয়। পরের দিন স্ক্যানে ৩০ বছর বয়সী এই ক্রিকেটারের ডান হাতের পঞ্চম আঙ্গুল ভেঙ্গে যাওয়ার রিপোর্ট পাওয়া যায়।

আসরে ছয় ম্যাচে ১২৯ রান করেছেন কনওয়ে। সেমিফাইনালের আগে সুপার টুয়েলভে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার শেষ লড়াইয়েও অপরাজিত ৩৬ রানের গুরুত্বপূর্ন ইনিংস খেলেন। এর আগে সুপার টুয়েলভে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ শুরুর পর পেসার লকি ফার্গুসন পেশিতে চোট পেয়ে ছিটকে যান।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

এমডিসহ ফুডপান্ডার ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফাইনাল মিস করবেন কনওয়ে

আপডেটের সময় ০৭:৪৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১