ভিয়েনা ০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু দেশের স্বার্থবিরোধী চক্র সুযোগের অপেক্ষায়, সবার সতর্ক থাকা জরুরি : প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী টাইম ম্যাগাজিনে প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী, সংসদে ধন্যবাদ অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন লালমোহন হাফিজিয়া মাদ্রাসার ভবন নির্মাণ কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক ইরাকে ইরানি কুর্দিদের ওপর ড্রোন হামলায় নিহত ১

ওয়েস্ট ইন্ডিজের হারে আগামী বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০০:০২ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
  • ৬৫ সময় দেখুন

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি সুপার টুয়েলভের একটি ম্যাচ জিতলেই ২০২২ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপের মূল পর্বে উঠে যেত বাংলাদেশ। সেই সহজ সমীকরণ নিয়েও সুপার টুয়েলভে এক ম্যাচেও জিততে পারেনি লাল-সবুজের দল।

সে কারনেই ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সুপার টুয়েলভের খেলার ভাগ্য ঝুলে থাকে ওয়েস্ট ইন্ডিজের হারের দিকে। অবশেষে বাংলাদেশের আশা পূরণ হলো। অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের হারে আগামী বিশ্বকাপের মূল পর্বে উঠে গেল বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শনিবার ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো প্রাথমিক পর্বে খেলতে হবে।

অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচের আগে ক্যারিবীয়দের চেয়ে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু ম্যাচ শেষে হেরে যাওয়ার পর ২৩৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে চলে গেল উইন্ডিজ। ফলে বাংলাদেশ উঠে গেল আট নম্বরে। বাংলাদেশের বর্তমান পয়েন্ট ২৩৪।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আগামী বছরের বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে এবারের দুই ফাইনালিস্ট। তাদের সঙ্গে থাকবে ফাইনালের পরদিন অর্থাৎ ১৫ নভেম্বর র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সুপার টুয়েলভের বাকি শীর্ষ ৬ দল। এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান র‌্যাঙ্কিংয়ের ৮ নম্বরে। সেরা আটে থাকার সুবাদে সরাসরি মূল পর্বে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের পাশাপাশি ক্যারিবীয়দের হারে সুপার টুয়েলভে নিশ্চিত হলো আফগানিস্তানেরও। এই মুহূর্তে তারা আছে সাত নম্বরে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ওয়েস্ট ইন্ডিজের হারে আগামী বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

আপডেটের সময় ০৩:০০:০২ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১