ভিয়েনা ০৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ

দ্রব্যমূল্য বৃদ্ধিতে আমজনতাও দায়ি : মোমিন মেহেদী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
  • ৯২ সময় দেখুন

হাফিজা লাকী, ঢাকা প্রতিনিধিঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, সরকারের ব্যর্থতার পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধিতে আমজনতাও দায়ি। কারণ তারা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঐক্যবদ্ধ হয় না, কোথাও দ্রব্যমূল্য কমানোর দাবিতে সভা-সমাবেশ হলে, তাতেও অংশ নেয় না। ভাবে সবাই বাঁচলে আমিও বাঁচবো, সবাই মরলে আমিও মরবো।

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচী পালনের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনডিবি আয়োজিত এক কর্মী সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

৬ অক্টোবর বেলঅ ১১ টায় অনুষ্ঠিত কর্মসূচীতে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আব্দুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, এনডিবি চেয়ারম্যানের উপদেষ্টা গোলাম রহমান রিপন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা আরো বলেন, নিজেদের অধিকারের কথা আমজনতা ভুলে যেতে বসেছে, কারণ তারা রাজনীতিকে ঘৃণা করার নামে নিজেদের অধিকার আদায়, নৈতিক দায়িত্ব, ধর্মীয় মূল্যবোধ, মানবিক দায়বদ্ধতাকে এড়িয়ে যাওয়ার চেষ্টায় আসক্ত। তারা পেয়াজের দাম বাড়লে বয়কট না করে পেয়াজ আরো বেশি করে কিনে মজুদ করার চিন্তা করে। এমন নিকৃষ্ট মানসিকতা থেকে বেরিয়ে আসতে না পারলে খুব দ্রুত সময়ের মধ্যে দেশে অর্থনৈতিক সংকট যেমন তৈরি হবে, তেমনি নির্মমতা আরো বাড়বে-অপমৃত্যু বাড়বে। যা প্রতিরোধের জন্য নাগরিকদেরকেই এগিয়ে আসতে হবে-আওয়াজ তুলতে হবে দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিসহ সকল অন্যায়ের বিরুদ্ধে।

ঢাকা /ইবিটাইমস

জনপ্রিয়

হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দ্রব্যমূল্য বৃদ্ধিতে আমজনতাও দায়ি : মোমিন মেহেদী

আপডেটের সময় ১২:১৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১