ভিয়েনা ০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

বিশকাপ বাছাই ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিলের জয়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
  • ১১৩ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: শুক্রবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ভেনিজুয়েলার বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের নায়ক লাউতারো মার্টিনেস, জোয়াকুইন কোরেয়া ও অ্যাঞ্জেল কোরেয়া।

ম্যাচের প্রথমার্ধের ইনজুরি সময়ে আর্জেন্টিনার পক্ষে প্রথম গোল করেন লাউতারো মার্টিনেস। ডি মারিয়ার বাড়ানো বল ধরে অফসাইডের ফাক গলে বেরিয়ে চমৎকার প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন তিনি।

দ্বিতীয় গোলের দেখা পেতে আর্জেন্টিনাকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। ৭১ মিনিটে লিওনেল মেসি ও মার্টিনেজের পা ঘুরে বল পেয়ে জোয়াকুইন চমৎকার শটে বল জালে জড়ান। তিন মিনিট পর তৃতীয় গোল পায় আর্জেন্টিনা। গোল করেন অ্যাঞ্জেল কোরেয়া।

ম্যাচের একেবারেই শেষ মুহূর্তে ইনজুরি সময়ে ভেনেজুয়েলা পেনাল্টি থেকে একটি গোল পায়। গোলটি করেন সতেলদো।

এর আগে ৩২ মিনিটে ডিফেন্ডার মান্টিনেস লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে ১০ জনের দল নিয়ে খেলে ভেনেজুয়েলা। মেসিকে বিপজ্জনক ফাউল করেন লুইস মার্টিনেস। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআরের সাহায্যে দেন লাল কার্ড।

এদিকে, আরেক ম্যাচে চিলিকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে ব্রাজিল।

মূল একাদশের বেশ কয়েকজন খেলোয়াড় নেই দলে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তারপরও চিলির বিপক্ষে ১-০ গোলে জিতেছে ব্রাজিল।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। আর আর্জেন্টিনা সমান ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিশকাপ বাছাই ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিলের জয়

আপডেটের সময় ০৬:৫১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১