ভিয়েনা ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সরকারি-বেসরকারি সংস্থাকে এক সাথে কাজ করতে হবে: বিডা চেয়ারম্যান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
  • ৮৪ সময় দেখুন

ঢাকা: উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য আরো বেশি বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার লক্ষ্যে ঢাকায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা এর কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে বিডা’র নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশে অবকাঠামোগত উন্নয়নসহ বিনিয়োগ বেড়েছে বহুগুণ। দেশকে এগিয়ে নিতে সরকারি-বেসরকারি সকল সংস্থাকে একযোগে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিডার পরিচালক মোঃ শাহ্ আলমের উপস্থাপনায় বিডার নির্বাহী সদস্য মোঃ মোশারফ হোসেন স্বাগত বক্তব্য রাখেন। এ সময় বিডা এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজনেস/ইউবি টাইমস/৫.০১.২১

Tag :
জনপ্রিয়

হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সরকারি-বেসরকারি সংস্থাকে এক সাথে কাজ করতে হবে: বিডা চেয়ারম্যান

আপডেটের সময় ০৫:০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১