ভিয়েনা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

উয়েফা বর্ষসেরার পুরস্কার পেলেন চেলসির জর্জিনহো এবং বার্সেলোনার পুটেলাস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
  • ৬৮ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: উয়েফা বর্ষ সেরা পুরুষ ফুটবলারের পুরস্কারে ভুষিত হয়েছেন চেলসি ও ইতালির মিডফিল্ডার জর্জিনহো। ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা ও ক্লাব সতীর্থ এনগোলো কন্টেকে হারিয়ে বৃহস্পতিবার বর্ষ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন তিনি। ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষনা করা হয়।

২০২০ ইউরোতে অংশ নেয়া ২৪টি দেশের প্রধান কোচ, সর্বশেষ অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের গ্রুপ পর্বে অংশ নেয়া ৮০ ক্লাবের কোচ এবং উয়েফার ৫৫টি সদস্য এসোসিয়েশনের ৫৫ সংবাদিকের ভোটে বর্ষ সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়েছে।

ভোটাভুটিতে ১৭৫ ভোট  পেয়েছেন ২৯ বছর বয়সি জর্জিনহো। ডি ব্রুইনা তার চেয়ে আট ভোট কম পেয়েছেন। এতে তৃতীয় হয়েছেন কন্টে।

ব্রাজিলে জন্মগ্রহন করা এই মিডফিল্ডার উয়েফা ডট কমকে বলেন,‘ আমি যেখান থেকে উঠে এসেছি এবং আমার পটভুমি বিচারে এই পুরস্কার আমাকে আবিভুত করেছে।’

মহিলা ফুটবলের বর্ষ সেরার পুরস্কার লাভ করেছেন বার্সেলোনার অ্যালেক্সা পুটেলাস। তার নেতৃত্বেই বার্সেলোনার মহিলা দল ৪-০ গোলে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছে।

এছাড়া বর্ষ সেরা পুরুষ ফুটবল কোচের পুরস্কার পেয়েছেন চেলসির থমাস টুখেল। মহিলা ফুটবল দলের বর্ষ সেরা কোচের পুরস্কার পেয়েছেন বার্সেলোনার লুইস কর্তেস।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

উয়েফা বর্ষসেরার পুরস্কার পেলেন চেলসির জর্জিনহো এবং বার্সেলোনার পুটেলাস

আপডেটের সময় ০৩:৩৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১