ভিয়েনা ০৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

সরকার গঠন বিষয়ে আলোচনার জন্য তালেবানের সহপ্রতিষ্ঠাতা বারাদর কাবুলে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
  • ৫৯ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: তালেবানের সহ প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গণি বারাদর শনিবার কাবুলে এসে পৌঁছেছেন।

নতুন আফগান সরকার গঠনের লক্ষ্যে তালেবানে তার সহকর্মী এবং অন্যান্য রাজনীতিবিদের সাথে আলোচনার জন্য তিনি কাবুল এসেছেন।

তালেবানের একজন সিনিয়র কর্মকর্তা জানান, একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের জন্য তিনি জিহাদী নেতৃবৃন্দ ও রাজনীতিবিদদের সাথে কথা বলবেন।

তবে তালেবানের একটি সূত্রের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান ৩১ আগস্টের আগে সরকার গঠনের বিষয়ে কোনো ঘোষণা দিবে না। কারণ, ৩১ আগস্টের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সব সেনা আফগানিস্তান ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

তালেবানের একমাত্র রাজনৈতিক কার্যালয় রয়েছে কাতারের দোহাতে। সেখানের কার্যালয় থেকে বৈশ্বিক নেতাদের সঙ্গে আলোচনা চালান তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল ঘানি বারদার। গত মঙ্গলবার কাতার থেকে তিনি আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারে ফিরে আসেন। কান্দাহারকে বলা হয় তালেবানের ‘আধ্যাত্মিক জন্মভূমি’।

২০২০ সালে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে আসা মোল্লা বারদারকে সরকার গঠনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনায় নেওয়া হচ্ছে, কারণ, বিভিন্ন সময়ে তিনি এ নিয়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গেও কথা বলেছেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সরকার গঠন বিষয়ে আলোচনার জন্য তালেবানের সহপ্রতিষ্ঠাতা বারাদর কাবুলে

আপডেটের সময় ০৬:১৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১