ভিয়েনা ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

করোনাভাইরাসে আক্রান্ত চেলসি তারকা পুলিসিক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
  • ৩৯ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর্সেনালের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন চেলসি ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিক। নিশ্চিত করেছেন দলটির কোচ টমাস টুখেল।

২২ বছর বয়সী ফুটবলার কোভিড-১৯ পজিটিভ হন বুধবার। তাই তাকে দেখা যায়নি স্ট্যামফোর্ড ব্রিজে দর্শকদের উপস্থিতিতে উন্মুক্ত অনুশীলনে। যুক্তরাজ্য সরকারের নিয়ম অনুযায়ী পুলিসিককে এখন কমপক্ষে ১০ দিনের আইসোলেশনে থাকতে হবে।

ইনস্টাগ্রামে পুলিসিক জানিয়েছেন, “দুর্ভাগ্যজনকভাবে এই সপ্তাহের শুরুতে আমি কোভিড -১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছি। সৌভাগ্যক্রমে আমি সম্পূর্ণরূপে টিকা নিয়েছি এবং এখন পর্যন্ত আমার কোন উপসর্গ নেই। মাঠে ফেরার জন্য অপেক্ষা করতে পারছি না। সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ।”

এদিকে, আইসোলেশনের নিয়মের কারণে আগামী মাসে বিশ্বকাপের বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের হয়ে পুলিসিকের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

প্রিমিয়ার লিগে গত শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে চেলসির ৩-০ ব্যবধানে জেতা ম্যাচে একটি গোল করেছিলেন পুলিসিক।

ডেস্ক/ইবিটাইম/আরএন

জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনাভাইরাসে আক্রান্ত চেলসি তারকা পুলিসিক

আপডেটের সময় ০৬:৫০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১