ভিয়েনা ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

পিএসজির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এমবাপ্পে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • ১৪৯ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: নতুন চুক্তির জন্য প্যারিস সেন্ট জার্মেই-পিএসজির দেয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। পার্ক ডি প্রিন্সেসের সঙ্গে ফরাসি এই আন্তর্জাতিক তারকার বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র ১০ মাস অবশিষ্ট আছে।

এদিকে এমবাপ্পেকে নতুন চুক্তির আওতায় আনতে মরিয়া পিএসজি। ক্লাবটির বিশ্বাস ছিল লিওনেল মেসিকে চুক্তিভুক্ত করার ফলে এমবাপ্পেকে দলভুক্তর করার সুযোগ আরো বেড়ে যাবে। যদিও এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগদানের সম্ভাবনা বেশ জোড়ালো। এছাড়া তার বিষয়ে আগ্রহ রয়েছে প্রিমিয়ার লিগ জায়ান্ট লিভারপুলেরও। সবগুলো সুযোগই উন্মক্ত রাখতে চান ২২ বছর বয়সি ফরাসি তারকা।

মার্সার রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপ জয়ী তারকা পিএসজিকে বলেছেন, তিনি চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী নন। ক্লাব সভাপতি নাসের আল খেলাইফির সাথে বৈঠকে তিনি নিজের অবস্থান পরিস্কার করেছেন।

নেইমারের সমান বেতনে ছয় বছরের জন্য এমবাপ্পেকে চুক্তির প্রস্তাব দিয়েছিল পিএসজি। প্রস্তাব ফিরিয়ে দিয়ে পিএসজিকে তিনি এই বলেও সতর্ক করে দিয়েছেন যে, তাকে যদি আগামী ১ সেপ্টেম্বরও পার্ক ডি প্রিন্সেসে থাকতে হয়, তাহলে কোন ছাড়ই পাবে না প্যারিস জায়ান্টরা।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিএসজির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এমবাপ্পে

আপডেটের সময় ০৬:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১