ভিয়েনা ০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার মা ও শিশু ওয়ার্ডে ভয়াবহ আগুন, ১৪ শিশুর মৃত্যু বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ: প্রবাসীকল্যাণমন্ত্রী ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা লালমোহনে ৮ পরিবারের চলাচলের পথে ও হেলিপ্যাডে গাছ লাগানোর অভিযোগ নাগরপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভূঞাপুরে যমুনা নদী থেকে বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা রোটারি ক্লাবের ‘Trees for Life-2026’ বৃক্ষরোপণ কর্মসূচি টাঙ্গাইলে শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ৩১ আগস্ট

হাইতিতে ভূমিকম্পে ৩০৪ জনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • ১০২ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক:  হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত ৩০৪ জন নিহত হয়েছে এবং দুর্যোগে জর্জরিত ক্যারিবিয়ান দেশটিতে এই ভূমিকম্পে ভবন, ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে।

শনিবার ভোরে হাইতিতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর উদ্ধারকর্মীরা জীবিতদের খুঁজে বের করতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। শনিবার সকাল সাড়ে ৮ টায় (১২৩০ জিএমটি) আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল  দেশটির ঘনবসতিপূর্ণ রাজধানী শহর পোর্ট-অ-প্রিন্সের ১০০ মাইল (১৬০ কিলোমিটার) পশ্চিমে। ভূমিকম্পে ভবন ও ঘরবাড়ি কেঁপে ওঠে, আতঙ্কিত লোকরা ছোটাছুটি শুরু করে।

দেশটির নাগরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে, ভূমিকম্পে গির্জা, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল ও বাড়িঘর ভেঙ্গে পড়েছে। ভূমিকম্পে শত শত লোক ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছে, কমপক্ষে ১ হাজার ৮শ’ লোক আহত হয়েছে। উদ্ধারকারীরা বেঁচে যাওয়া ব্যক্তিদের খুঁজে বের করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।

নাগরিক সুরক্ষা এক টুইটে জানায়, পেশাদার উদ্ধারকারী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ধ্বংসস্তুপ থেকে অনেক লোককে উদ্ধার করা হয়েছে। এরইমধ্যে হাসপাতালগুলোতে আহতদের ভিড় উপচে পড়ছে।

ভূমিকম্পে প্রাথমিকভাবে ২৯ জনের মৃত্যুর খবর জানানো হয়, কয়েক ঘন্টা পরে এই সংখ্যা বেড়ে ৩০৪ জনে পৌঁছেছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হাইতিতে ভূমিকম্পে ৩০৪ জনের মৃত্যু

আপডেটের সময় ০৫:১৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১