ভিয়েনা ০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর ডাবলিনে বর্ণাঢ্য আয়োজনে বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের অভিষেক মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন, হুইল চেয়ার বিতরণ লালমোহনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যুক্তরাজ্যে গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীসহ ৬ জনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
  • ১১৪ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্লাইমাউথ নগরীতে বন্দুক হামলার ঘটনার পর বৃহস্পতিবার ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারী এবং ১০ বছরের কম বয়সের এক শিশু রয়েছে। পুলিশ এ তথ্য জানিয়েছে।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে প্লাইমাউথের কিহাম এলাকার এ ঘটনাকে একটি ‘গুরুত্বপূর্ণ ঘটনা’ হিসেবে ঘোষণা করে। তবে পরে জানানো হয়, এটিকে সন্ত্রাসবাদমূলক ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর শুক্রবার হালনাগাদ করা তথ্যে ডেভন ও কর্নওয়াল পুলিশ জানায়, ঘটনাস্থলেই দুই নারী ও দুই পুরুষ প্রাণ হারায়।

পুলিশ আরো জানায়, ঘটনাস্থলের পার্শ্ববর্তী স্থান থেকে আরেক পুরুষের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। এটি সন্দেহভাজন বন্দুকধারীর লাশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেয়া আরেক নারীকে হাসপাতালে নেয়া হয় এবং কিছুক্ষণ পর তারও মৃত্যু ঘটে।

পুলিশ তাদের মৃত্যুর খবর শ্চিত করার পরপরই স্থানীয় আইন প্রণেতা পোলার্ড জানান, এদের মধ্যে ১০ বছরের কম বয়সের এক শিশু রয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাজ্যে গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীসহ ৬ জনের মৃত্যু

আপডেটের সময় ০৫:৪১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১