ভিয়েনা ০৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ৭ দিনের লকডাউন ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • ৫৭ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বৃহস্পতিবার থেকে সাত দিনের লকডাউন পালনের নির্দেশ দেয়া হয়েছে। নগরীতে কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর এমন পদক্ষেপ নেয়া হলো। এর আগে নগরীতে লকডাউনের বিধিনিষেধ পালন অনেক ক্ষেত্রেই এড়িয়ে চলা হয়েছে।

অস্ট্রেলিয়ার রাজনৈতিক কেন্দ্রস্থল ক্যানবেরার প্রায় চার লাখ মানুষ স্থানীয় সময় বিকেল পাঁচটা থেকে বাড়িতে অবস্থান করার বিধিনিষেধ প্রতিপালন করবেন। অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের আরো লাখ লাখ মানুষ ভাইরাসজনিত লকডাউনের কারণে ইতোমধ্যে তাদের বাসা-বাড়িতে অবস্থান করছেন।

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি প্রধান এন্ড্রু বার বলেছেন, মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে চলতি বছর এ টেরিটরিতে আমরা এখন চরম স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা করছি।

২০২০ সালে মহামারী ছড়িয়ে পড়ার প্রথম দিকে দেশব্যাপী শাটডাউন ঘোষণা করা হলেও ক্যানবেরাকে এর আওতামুক্ত রাখা হয়েছিল।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ৭ দিনের লকডাউন ঘোষণা

আপডেটের সময় ০৭:১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১