ভিয়েনা ০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

আইবাকের দখল নিল তালেবানরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • ৬৫ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে সোমবার আরো একটি প্রাদেশিক রাজধানী আইবাকের দখল নিয়েছে তালেবানরা। এ নিয়ে গেলো চারদিনে মোট ছয়টি প্রাদেশিক রাজধানী দখল করলো তারা।

এদিকে, দেশটিতে গেলো তিনদিনের সংঘর্ষে অন্তত ২৭ শিশু নিহত এবং ১৩৬ শিশু আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা, ইউনিসেফ।

সোমবার সকালে আফগান সংবাদমাধ্যমগুলোতে পাঠানো বার্তায় আইবাক নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দেয় তালেবানরা। এরআগে, রবিবার একদিনেই দেশটির উত্তরাঞ্চলের তিনটি প্রাদেশিক রাজধানী কুন্দুজ, সার-ই-পল ও তালোকুয়ানের দখলে নেয় তারা। সেদিন কুন্দুজে, সরকারি বাহিনীর সাথে তালেবানদের ব্যাপক সংঘর্ষে নিহত হয় শিশু-নারীসহ ১৪ নাগরিক। আহত হয় অন্তত ৩০ জন। তালেবানের দখলে নেয়া ছয়টি প্রাদেশিক রাজধানীর মধ্যে কুন্দুজ সবচেয়ে তাৎপর্যপূর্ণ। এছাড়া, আরো দু’টি প্রাদেশিক রাজধানী পুল-ই-খুমরি ও মাজার-ই-শরীফের নিয়ন্ত্রণ পেতে আফগান বাহিনীর সাথে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে তালেবানরা।

এদিকে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের প্রদেশ লস্কর-গাহে দু’পক্ষের সংঘর্ষে গেলো দুইদিনে অন্তত ২০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ধ্বংস হয়ে গেছে বহু শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল। সংঘর্ষ চলছে কান্দাহার ও হেরাত প্রদেশেও।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আইবাকের দখল নিল তালেবানরা

আপডেটের সময় ০৮:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১