ভিয়েনা ০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

টিকাপ্রাপ্ত আক্রান্ত ব্যক্তি সমানভাবে সংক্রমণ ছড়াতে পারেন: সিডিসি পরিচালক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫২:০২ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
  • ৬১ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র-সিডিসি এর পরিচালক ডা. রোসেল ওয়ালেনস্কি বলেছেন, সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ব্যক্তিরা এখনো কোভিড-১৯ ভাইরাস ছড়াতে পারেন।

ওয়ালেনস্কি গণমাধ্যমকে বলেছেন, ভ্যাকসিনগুলো অসাধারণ কাজ করছে। তবে তিনি টিকাপ্রাপ্ত লোকদের মাস্ক পড়া এবং ঘরে থাকার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, “ভ্যাকসিনগুলো ডেল্টা ভেরিয়েন্টের ক্ষেত্রে ভালো কাজ করে, গুরুতর অসুস্থতা এবং মৃত্যু রোধ করতে পারে। ” তারপরও সবাইকে সতর্ক থাকতে হবে। নিজের ও অন্যের নিরপাত্তার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

গত বুধবার সিডিসি প্রকাশিত পরিসংখানে দেখা যায়, জুলাই মাসের শেষ দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রে নতুন কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে আনুমানিক ৯৩.৪ শতাংশ ডেল্টা ভেরিয়েন্ট। গবেষণা রিপোর্টে দেখা যায়, টিকাপ্রাপ্ত এবং টিকাহীন ব্যক্তি সংক্রমিত হলে তারা উভয়ই সমানভাবে ডেল্টা ভেরিয়েন্ট ছড়াতে পারে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টিকাপ্রাপ্ত আক্রান্ত ব্যক্তি সমানভাবে সংক্রমণ ছড়াতে পারেন: সিডিসি পরিচালক

আপডেটের সময় ০৫:৫২:০২ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১